ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ভোলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে মতবিনিময় সভা

  • রিপোর্টার : রাকিবুল ইসলাম রুবেল, ভোলা: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৬৭৯৮
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ভোলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে মতবিনিময় সভা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
আজ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে "আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম" এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)। সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।

আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার) মহোদয়।

নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল টিমের কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এর পূর্বে সকাল ০৮:০০ ঘটিকায় মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভোলার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার মহোদয়। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে 'হাউস গার্ড' সালামি প্রদর্শন করে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার