স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ভোলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে মতবিনিময় সভা
এক নজরে : আজ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে "আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম" এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্ট সভায় প্রধান অত...
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ভোলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে মতবিনিময় সভা
Watermark Logo
আজ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে "আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম" এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)। সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।

আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার) মহোদয়।

নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল টিমের কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এর পূর্বে সকাল ০৮:০০ ঘটিকায় মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভোলার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার মহোদয়। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে 'হাউস গার্ড' সালামি প্রদর্শন করে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন