ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

হামে উদ্বেগ বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল হাজার

  • রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত : ২৫ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ২২০০৬
হামে উদ্বেগ বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল হাজার ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকাতেই। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৮ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৪৪ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১১৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ২৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮৩ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত