স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : হামে উদ্বেগ বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল হাজার
এক নজরে : হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকাতেই। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামব...
হামে উদ্বেগ বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল হাজার
Watermark Logo
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকাতেই। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৮ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৪৪ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১১৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ২৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮৩ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন