ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ডিএনসি'র অভিযানে ভৈরবে ২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • রিপোর্টার : নিজাম উদ্দীন,কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৯৭৩০
ডিএনসি'র অভিযানে ভৈরবে ২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

​বুধবার (০১ এপ্রিল) দুপুর ১২:০০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ-এর ‘খ’ সার্কেল ভৈরব থানাধীন জামালপুর মাইজহাটি ও কমলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

১. মো: আওয়াল মিয়া (৪৫): পিতা- মৃত রমজান আলী, সাং- জামালপুর মাইজহাটি, ভৈরব। তার নিকট থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
২. রহমত উল্লাহ (২৫): পিতা- নুরু মিয়া, সাং- কমলপুর (হাইওয়ে থানার পিছনে), ভৈরব। তার নিকট থেকেও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর ও উপ-পরিদর্শক জনাব সাইকুল ইসলাম তালুকদার আটককৃতদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ.এইচ.এম আজিমুল হক-এর নিকট প্রসিকিউশন দাখিল করেন।

​বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে নিম্নোক্ত রায় প্রদান করেন:

​মো: আওয়াল মিয়াকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।

​রহমত উল্লাহকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড।

​একই সাথে উভয় আসামিকে ১০০/- (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন জানান, জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার