স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ডিএনসি'র অভিযানে ভৈরবে ২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
এক নজরে : কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে...
ডিএনসি'র অভিযানে ভৈরবে ২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
Watermark Logo
কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

​বুধবার (০১ এপ্রিল) দুপুর ১২:০০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ-এর ‘খ’ সার্কেল ভৈরব থানাধীন জামালপুর মাইজহাটি ও কমলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

১. মো: আওয়াল মিয়া (৪৫): পিতা- মৃত রমজান আলী, সাং- জামালপুর মাইজহাটি, ভৈরব। তার নিকট থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
২. রহমত উল্লাহ (২৫): পিতা- নুরু মিয়া, সাং- কমলপুর (হাইওয়ে থানার পিছনে), ভৈরব। তার নিকট থেকেও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর ও উপ-পরিদর্শক জনাব সাইকুল ইসলাম তালুকদার আটককৃতদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ.এইচ.এম আজিমুল হক-এর নিকট প্রসিকিউশন দাখিল করেন।

​বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে নিম্নোক্ত রায় প্রদান করেন:

​মো: আওয়াল মিয়াকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।

​রহমত উল্লাহকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড।

​একই সাথে উভয় আসামিকে ১০০/- (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন জানান, জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন