ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান: ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • রিপোর্টার : মোঃ ফয়েজ উদ্দিন, ভোলা : | প্রকাশিত : ২৭ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৪৬৫১
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান: ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের এক যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. জিলন খান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) মধ্যরাতে পশ্চিম চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​আটককৃত জিলন খান বাপ্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চরনোয়াবাদ গ্রামের মো. সোলাইমানের ছেলে।

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ দল পশ্চিম চরনোয়াবাদ এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালীন সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ হাজার টাকা বাজারমূল্যের ১ কেজি গাঁজাসহ জিলন খানকে হাতেনাতে আটক করা হয়।

​অভিযান শেষে জব্দকৃত মাদক ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
​এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব