ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

‎নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু: দোয়া ও মোনাজাতে শোকাহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

  • রিপোর্টার : মোঃ সেলিম মিয়া, সহকারী ব্যবস্থাপনা সম্পাদক | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৭০৬১
‎নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু: দোয়া ও মোনাজাতে শোকাহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728

‎নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু: দোয়া ও মোনাজাতে শোকাহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

‎সারাদেশে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। এ সফল আয়োজনের নেপথ্যে নিরলস দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর প্রতিটি নিবেদিতপ্রাণ সদস্য।

‎বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রদত্ত দিকনির্দেশনা ও বাণীর সর্বোচ্চ মান অক্ষুণ্ণ রেখে আনসার ও ভিডিপি সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রয়োজন হলে শেষ রক্তবিন্দু দিয়েও নির্বাচনকে সফল করার দৃঢ় প্রত্যয়ে তারা মাঠপর্যায়ে দায়িত্ব সম্পন্ন করেছেন—যা বাহিনীর আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।

‎নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে অঙ্গীভূত আনসার সদস্য মোঃ আব্দুল জব্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মৃত্যুতে বাহিনী গভীরভাবে শোকাহত।

‎আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাহিনীর সদর দপ্তর জামে মসজিদসহ একাডেমি, রেঞ্জ, জোন, ইউনিট ও জেলা পর্যায়ে বাহিনীর পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় সদর দপ্তর জামে মসজিদে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

‎দোয়া ও মোনাজাতে নির্বাচনকালীন দায়িত্ব পালনে আহত ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও আহত সদস্যদের পরিবারের প্রতি বাহিনীর পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।

‎জাতীয় দায়িত্ব পালনে আত্মোৎসর্গকারী এ সাহসী সদস্যের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত