ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ইব্রাহিমপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর স্টাফ রিপোর্টার: | প্রকাশিত : ২৭ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৯০২৪
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ইব্রাহিমপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল হোসেন মৃধার নেতৃত্বে এ গণসংযোগে অংশ নেন ইব্রাহিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা ইব্রাহিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুকুন্দী চর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়।

গণসংযোগকালে মোঃ সোহেল হোসেন মৃধা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইব্রাহিমপুর ইউনিয়নের অবহেলিত জনগণের ভাগ্যোন্নয়নের জন্য শেখ ফরিদ আহমেদ মানিককে এমপি হিসেবে নির্বাচিত করা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নের স্বার্থে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব