স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ইব্রাহিমপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
এক নজরে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট ব...
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ইব্রাহিমপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
Watermark Logo
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল হোসেন মৃধার নেতৃত্বে এ গণসংযোগে অংশ নেন ইব্রাহিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা ইব্রাহিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুকুন্দী চর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়।

গণসংযোগকালে মোঃ সোহেল হোসেন মৃধা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইব্রাহিমপুর ইউনিয়নের অবহেলিত জনগণের ভাগ্যোন্নয়নের জন্য শেখ ফরিদ আহমেদ মানিককে এমপি হিসেবে নির্বাচিত করা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নের স্বার্থে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন