ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ খ্রি.

বাগেরহাটে ২ আসনের মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে ইউরোপের পর্তুগালে সংবাদ সম্মেলন

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি: | প্রকাশিত : ০২ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৩৩৪৩
বাগেরহাটে ২ আসনের মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে ইউরোপের পর্তুগালে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন কে মনোনয়ন দেওয়ার পর থেকে বাগেরহাটে মশাল মিছিল ও গণ জমায়াতের মত প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম এ সালাম এর অনুসারীরা।

এর পাশাপাশি প্রবাসীরা এই মনোনয়নের প্রতিবাদে সরব হয়েছে, যার ধারাবাহিকতায় প্রবাসী সাবেক ছাত্রনেতা শরিকুল ইসলাম শাওন ২৪শে ডিসেম্বর বুধবার পর্তুগালে নিজ কার্যালয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন, এ সময় তিনি বলেন দুর্দিনে বাগেরহাটে বিএনপিকে সুসংগঠিত রেখেছে এম এ সালাম, তাকে নমিনেশন না দিয়ে দল অন্য কিছু চিন্তা করলে সেইটা হবে বাগেরহাটের মানুষের প্রতি অবিচার ও আত্মঘাতী সিদ্ধান্ত তাই তিনি এই মনোনয়ন পরিবর্তন করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ৫০ জন প্রবাসী উপস্থিত ছিলেন। তারা বলেন, আমাদের এই দাবি না মানলে প্রবাসীরা ভোট প্রদান থেকে বিরত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী, আলোচনায় অভিনয় ও থিয়েটা

বুটেক্সে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী, আলোচনায় অভিনয় ও থিয়েটা