স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটে ২ আসনের মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে ইউরোপের পর্তুগালে সংবাদ সম্মেলন
এক নজরে : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন কে মনোনয়ন দেওয়ার পর থেকে বাগেরহাটে মশাল মিছিল ও গণ জমায়াতের মত প্রতিবাদ কর্মসূচি পা...
বাগেরহাটে ২ আসনের মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে ইউরোপের পর্তুগালে সংবাদ সম্মেলন
Watermark Logo
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন কে মনোনয়ন দেওয়ার পর থেকে বাগেরহাটে মশাল মিছিল ও গণ জমায়াতের মত প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম এ সালাম এর অনুসারীরা।

এর পাশাপাশি প্রবাসীরা এই মনোনয়নের প্রতিবাদে সরব হয়েছে, যার ধারাবাহিকতায় প্রবাসী সাবেক ছাত্রনেতা শরিকুল ইসলাম শাওন ২৪শে ডিসেম্বর বুধবার পর্তুগালে নিজ কার্যালয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন, এ সময় তিনি বলেন দুর্দিনে বাগেরহাটে বিএনপিকে সুসংগঠিত রেখেছে এম এ সালাম, তাকে নমিনেশন না দিয়ে দল অন্য কিছু চিন্তা করলে সেইটা হবে বাগেরহাটের মানুষের প্রতি অবিচার ও আত্মঘাতী সিদ্ধান্ত তাই তিনি এই মনোনয়ন পরিবর্তন করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ৫০ জন প্রবাসী উপস্থিত ছিলেন। তারা বলেন, আমাদের এই দাবি না মানলে প্রবাসীরা ভোট প্রদান থেকে বিরত থাকবে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন