ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

আনসার সদস্যের সাথে ভোট কেন্দ্রের রিপোর্টিং টেষ্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি ভিডিও কলে কথোপকথন

  • রিপোর্টার : মোঃ সেলিম মিয়া, সহকারী ব্যবস্থাপনা সম্পাদক | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৮৬৫৫
আনসার সদস্যের সাথে ভোট কেন্দ্রের রিপোর্টিং টেষ্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি ভিডিও কলে কথোপকথন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728

আসন্ন নির্বাচনে সুরক্ষা এ্যাপস ব্যবহারকারী আনসার সদস্যের সঙ্গে ভোট কেন্দ্রের রিপোর্টিং টেষ্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি ভিডিও কলে কথোপকথন
‎
‎আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে।
‎
‎আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা পি.পি. স্কুল এন্ড কলেজ (পুরুষ ও মহিলা) ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সুরক্ষা অ্যাপের End User-এর পরীক্ষামূলক রিপোর্টিং কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এসময় ভোটকেন্দ্রের দায়িত্বপালন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আনসার সদস্য জিতেন্দ্রনাথ বর্মনের সঙ্গে নির্বাচন সুরক্ষা এ্যাপসের মাধ্যমে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় সরাসরি ভিডিও কলে কথা বলেন এবং খোঁজখবর নেন।
‎
‎মাননীয় প্রধান উপদেষ্টার এই সরাসরি তদারকি ও প্রথমবারের মতো প্রচলিত এই ডিজিটাল মাধ্যম আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার ভিডিপি সদস্যদের মনোবল ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করবে। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা ও তদারকির আলোকে আনসার ভিডিপি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত