আসন্ন নির্বাচনে সুরক্ষা এ্যাপস ব্যবহারকারী আনসার সদস্যের সঙ্গে ভোট কেন্দ্রের রিপোর্টিং টেষ্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি ভিডিও কলে কথোপকথন
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে।
আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা পি.পি. স্কুল এন্ড কলেজ (পুরুষ ও মহিলা) ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সুরক্ষা অ্যাপের End User-এর পরীক্ষামূলক রিপোর্টিং কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এসময় ভোটকেন্দ্রের দায়িত্বপালন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আনসার সদস্য জিতেন্দ্রনাথ বর্মনের সঙ্গে নির্বাচন সুরক্ষা এ্যাপসের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় সরাসরি ভিডিও কলে কথা বলেন এবং খোঁজখবর নেন।
মাননীয় প্রধান উপদেষ্টার এই সরাসরি তদারকি ও প্রথমবারের মতো প্রচলিত এই ডিজিটাল মাধ্যম আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার ভিডিপি সদস্যদের মনোবল ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করবে। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা ও তদারকির আলোকে আনসার ভিডিপি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবে।