আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি, মোতায়েন ও সার্বিক কার্যক্রম বিষয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনসার ভিডিপি সদর দপ্তরে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।
মতবিনিময়কালে বাহিনীপ্রধান বলেন, “বাহিনীর নতুন প্রবর্তিত AVMIS সফটওয়্যার হলো সকল পর্যায়ের সদস্যদের একটি সমন্বিত ও আধুনিক ডাটাবেজ ব্যবস্থা, যেখানে সদস্যদের প্রশিক্ষণ, মোতায়েন, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষিত থাকে। এই সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য জমা পড়া প্রায় ৯ লক্ষ আবেদন যাচাই-বাছাই করে অনেক সদস্যের প্রশিক্ষণ ও তথ্যগত অসংলগ্নতা চিহ্নিত করা সম্ভব হয়েছে।“
তিনি আরও জানান, “AVMIS-এর কার্যকর ব্যবহারের মাধ্যমেই ভুয়া ও অযোগ্য সদস্যদের অপসারণ করে যোগ্য, প্রশিক্ষিত ও তরুণ সদস্যদের প্রস্তুত করা হয়েছে। এর ফলে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে স্বচ্ছ, সুশৃঙ্খল ও পেশাদার মোতায়েন নিশ্চিত করা হচ্ছে।
মোঃ সেলিম মিয়া