স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে স্বচ্ছ, সুশৃঙ্খল ও পেশাদার মোতায়েন নিশ্চিত করা হচ্ছে ‎-ডিজি আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী ‎
এক নজরে : ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি, মোতায়েন ও সার্বিক কার্যক্রম বিষয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনসা...
এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে স্বচ্ছ, সুশৃঙ্খল ও পেশাদার মোতায়েন নিশ্চিত করা হচ্ছে ‎-ডিজি আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী ‎
Watermark Logo


‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি, মোতায়েন ও সার্বিক কার্যক্রম বিষয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনসার ভিডিপি সদর দপ্তরে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।
‎
‎মতবিনিময়কালে বাহিনীপ্রধান বলেন, “বাহিনীর নতুন প্রবর্তিত AVMIS সফটওয়্যার হলো সকল পর্যায়ের সদস্যদের একটি সমন্বিত ও আধুনিক ডাটাবেজ ব্যবস্থা, যেখানে সদস্যদের প্রশিক্ষণ, মোতায়েন, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষিত থাকে। এই সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য জমা পড়া প্রায় ৯ লক্ষ আবেদন যাচাই-বাছাই করে অনেক সদস্যের প্রশিক্ষণ ও তথ্যগত অসংলগ্নতা চিহ্নিত করা সম্ভব হয়েছে।“
‎
‎তিনি আরও জানান, “AVMIS-এর কার্যকর ব্যবহারের মাধ্যমেই ভুয়া ও অযোগ্য সদস্যদের অপসারণ করে যোগ্য, প্রশিক্ষিত ও তরুণ সদস্যদের প্রস্তুত করা হয়েছে। এর ফলে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে স্বচ্ছ, সুশৃঙ্খল ও পেশাদার মোতায়েন নিশ্চিত করা হচ্ছে।

এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন