ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

নোয়াখালীতে আনসার ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

  • রিপোর্টার : মোঃ সেলিম মিয়া, স্বাধীন ৭১ | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৮৬৬৪
নোয়াখালীতে আনসার ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোতায়েনকৃত সদস্য-সদস্যাদের নিয়ে আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোয়াখালী জেলা শহীদ ভুলু স্টেডিয়ামে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল নির্বাচনী প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত হাজিরা প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. মাহবুবুর রহমান (রেঞ্জ কমান্ডার, কুমিল্লা)সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
‎
‎নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য মনোনীত নোয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ১১,০০০ (এগারো হাজার) আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা স্বতঃস্ফূর্তভাবে হাজিরা প্যারেডে অংশগ্রহণ করেন। হাজিরা প্যারেডের মাধ্যমে সদস্যদের উপস্থিতি, প্রস্তুতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের মান যাচাই করা হয়।
‎
‎হাজিরা প্যারেডে অতিরিক্ত মহাপরিচালক মহোদয় বলেন, “আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে আনসার ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতা বজায় রাখতে হবে।”
‎
‎তিনি আরও বলেন, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার সদস্যের মধ্যে ২ জন সদস্য নির্বাচন সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যেকোনো অস্বাভাবিক পরিস্থিতির ছবি তাৎক্ষণিকভাবে আপলোড ও রিপোর্ট করবেন।
‎
‎প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে টহলরত আনসার ব্যাটালিয়নসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি স্পষ্টভাবে বলেন, “ভোটকেন্দ্রের নিরাপত্তায় কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। সামান্য কিছু অস্বাভাবিক মনে হলেই তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।”
‎
‎সবার সম্মিলিত প্রচেষ্টা ও পেশাদার দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো এমনই আশাবাদ ব্যক্ত করেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মহোদয়।
‎
‎উল্লেখ্য- নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৮৭৫টি। এখানে প্রতিকেন্দ্রে ১৩ জন করে মোট ১১ হাজার ৩৭৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত