ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

  • রিপোর্টার : অনলাইন ডেস্ক | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৮৪৩২
নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। ছবির ক্যাপশন : সংগৃহীত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
‎
‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ধরমন্ডল ইউনিয়নে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়।
‎
‎স্থানীয়রা জানায়, নির্বাচনের বিষয় নিয়ে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল।

‎ শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে কথা-কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর।
‎
‎সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‎
‎ বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে। নতুন করে সংঘাত এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত