স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
এক নজরে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। ‎ ‎শুক্রবার (১৩ ফে...
নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
Watermark Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
‎
‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ধরমন্ডল ইউনিয়নে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়।
‎
‎স্থানীয়রা জানায়, নির্বাচনের বিষয় নিয়ে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল।

‎ শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে কথা-কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর।
‎
‎সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‎
‎ বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে। নতুন করে সংঘাত এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন