ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

হাইমচরে খাল খননে স্থানীয় প্রভাবশালী নেতার বাধার অভিযোগ

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম,হাইমচর চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টার: | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৮৫৩৪
হাইমচরে খাল খননে স্থানীয় প্রভাবশালী নেতার বাধার অভিযোগ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
সারা দেশে একযোগে খাল খননের কার্যক্রম চললেও চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা সরকারি খাল খননে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বাধার অভিযোগ উঠেছে।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর আলগী ইউনিয়নের সাজির পুল থেকে দুল্লাল মিজির বাড়ি পর্যন্ত খাল খনন কাজে বাধা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন, উত্তর আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলী আহমদ মিজি পেশিশক্তি প্রয়োগ করে সরকারি কাজে বাধা দিয়েছেন। তার ছেলে দুলাল মিজি খাল খনন কাজে সরাসরি বাধা দেন বলে অভিযোগ রয়েছে। দুলাল মিজি বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলার আসামি বলেও স্থানীয়রা জানান।

স্থানীয়দের আরও অভিযোগ, খালের পাশে থাকা সুপারি ও নারকেল গাছ রক্ষা করার উদ্দেশ্যে খনন কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে এই বাধা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আলী আহমদ মিজি বলেন, “আমি খাল খনন কাজের লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, পরবর্তীতে আমার জায়গার অংশ দিয়ে খাল খনন করে দেবে। যদি তারা চায়, তাহলে আমি নিজ উদ্যোগে লোক দিয়ে মাটি কেটে খাল খনন করে দেব।”

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত