স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : হাইমচরে খাল খননে স্থানীয় প্রভাবশালী নেতার বাধার অভিযোগ
এক নজরে : সারা দেশে একযোগে খাল খননের কার্যক্রম চললেও চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা সরকারি খাল খননে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বাধার অভিযোগ...
হাইমচরে খাল খননে স্থানীয় প্রভাবশালী নেতার বাধার অভিযোগ
Watermark Logo
সারা দেশে একযোগে খাল খননের কার্যক্রম চললেও চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা সরকারি খাল খননে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বাধার অভিযোগ উঠেছে।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর আলগী ইউনিয়নের সাজির পুল থেকে দুল্লাল মিজির বাড়ি পর্যন্ত খাল খনন কাজে বাধা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন, উত্তর আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলী আহমদ মিজি পেশিশক্তি প্রয়োগ করে সরকারি কাজে বাধা দিয়েছেন। তার ছেলে দুলাল মিজি খাল খনন কাজে সরাসরি বাধা দেন বলে অভিযোগ রয়েছে। দুলাল মিজি বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলার আসামি বলেও স্থানীয়রা জানান।

স্থানীয়দের আরও অভিযোগ, খালের পাশে থাকা সুপারি ও নারকেল গাছ রক্ষা করার উদ্দেশ্যে খনন কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে এই বাধা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আলী আহমদ মিজি বলেন, “আমি খাল খনন কাজের লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, পরবর্তীতে আমার জায়গার অংশ দিয়ে খাল খনন করে দেবে। যদি তারা চায়, তাহলে আমি নিজ উদ্যোগে লোক দিয়ে মাটি কেটে খাল খনন করে দেব।”
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন