ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

বাগেরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • রিপোর্টার : বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৫৭১৪
বাগেরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকায় সাহিদা-মোহাম্মদ দম্পতির পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।

শনিবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনে “যুবসমাজ ও এলাকাবাসী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাহিদা-মোহাম্মদ দম্পতির পুত্রবধূ মরিয়াম খাতুন ও মেয়ে হিনা বেগম দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তারা কৌশলে যুবকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অর্থ হাতিয়ে নেয় এবং টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে এবং যুবসমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে পড়ছে। কেউ এসব বিষয়ে প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত