স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এক নজরে : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকায় সাহিদা-মোহাম্মদ দম্পতির পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ...
বাগেরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
Watermark Logo
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকায় সাহিদা-মোহাম্মদ দম্পতির পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।

শনিবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনে “যুবসমাজ ও এলাকাবাসী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাহিদা-মোহাম্মদ দম্পতির পুত্রবধূ মরিয়াম খাতুন ও মেয়ে হিনা বেগম দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তারা কৌশলে যুবকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অর্থ হাতিয়ে নেয় এবং টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে এবং যুবসমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে পড়ছে। কেউ এসব বিষয়ে প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন