ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • রিপোর্টার : বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩৫৩২০
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা।

‍বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মনি নকীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান জেলা তাঁতীদলের সাবেক সভাপতি   ফারুক শেখ, যুগ্ম-আহ্বায়ক এনামুল ইসলাম, প্রমুখ।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত