স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
এক নজরে : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের উদ্যোগে আলোচনা...
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
Watermark Logo
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা।

‍বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মনি নকীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান জেলা তাঁতীদলের সাবেক সভাপতি   ফারুক শেখ, যুগ্ম-আহ্বায়ক এনামুল ইসলাম, প্রমুখ।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন