ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.

কররীতে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ০৫ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৪৫৮৩
কররীতে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ছবির ক্যাপশন : স্বাধীন৭১
ad728
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররীতে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ তৌহিদুল হক লিঠন, যুব নেতা খান আসাদ, মেহেদী হাসান, রতন ঘোষ, রাকিব শেখ, ইন্দ্রজিৎ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মিজানুর মাহমুদ রাজন বলেন, আমাদের দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকল ধর্মের লোকজন মিলেমিশে কাজ করতে হবে। এলাকায় যাতে এমন ধরনের আয়োজন সব সময় করা সম্ভব হয়, আমাদের সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষক: জীবনের নীরব পথপ্রদর্শক

শিক্ষক: জীবনের নীরব পথপ্রদর্শক