স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কররীতে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
এক নজরে : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররীতে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন।উদ্বোধনী অনুষ্ঠানে অ...
কররীতে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
Watermark Logo
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররীতে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ তৌহিদুল হক লিঠন, যুব নেতা খান আসাদ, মেহেদী হাসান, রতন ঘোষ, রাকিব শেখ, ইন্দ্রজিৎ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মিজানুর মাহমুদ রাজন বলেন, আমাদের দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকল ধর্মের লোকজন মিলেমিশে কাজ করতে হবে। এলাকায় যাতে এমন ধরনের আয়োজন সব সময় করা সম্ভব হয়, আমাদের সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন