ঢাকা | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠোন বৈঠক অনুষ্ঠিত

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি : | প্রকাশিত : ৩০ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬২৬২৮
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠোন বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় লক্ষ্মীপুর ইউনিয়নের আলী শেখ বাড়ির উঠোনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোঃ শামছুল আলমের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গফুর বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির খান।

এছাড়াও বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সদস্য মোঃ বিল্লাল হোসেন বেপারী ও ইউনিয়ন বিএনপির সদস্য তাজুল ইসলাম জমাদার।
বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পগু পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জমাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃষক দল নেতা বাদল মোড়লের কবর জিয়ারত করেছেন খাদেম নিয়ামুল ন

কৃষক দল নেতা বাদল মোড়লের কবর জিয়ারত করেছেন খাদেম নিয়ামুল ন