স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠোন বৈঠক অনুষ্ঠিত
এক নজরে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।...
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠোন বৈঠক অনুষ্ঠিত
Watermark Logo
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় লক্ষ্মীপুর ইউনিয়নের আলী শেখ বাড়ির উঠোনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোঃ শামছুল আলমের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গফুর বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির খান।

এছাড়াও বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সদস্য মোঃ বিল্লাল হোসেন বেপারী ও ইউনিয়ন বিএনপির সদস্য তাজুল ইসলাম জমাদার।
বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পগু পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জমাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন