ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

কাজী নজরুলের সমাধি প্রাঙ্গণে ওসমান হাদির কবর, ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত

  • প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৭২৬১
কাজী নজরুলের সমাধি প্রাঙ্গণে ওসমান হাদির কবর, ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দাফনস্থল হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি প্রাঙ্গণ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।

তিনি জানান, ওসমান হাদির পরিবার, ডাকসু এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফনস্থল নির্ধারণ করা হয়।

শনিবার সকালে নজরুল সমাধির সামনে ওসমান হাদির নির্ধারিত কবরস্থান একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে সে সময় পর্যন্ত কবর খোঁড়ার কাজ শুরু হয়নি।

এ বিষয়ে প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বলেন, কবর খোঁড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল না থাকায় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। খুব শিগগিরই গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা এসে কবর খোঁড়ার কাজ শুরু করবেন বলে তিনি জানান।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত