স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কাজী নজরুলের সমাধি প্রাঙ্গণে ওসমান হাদির কবর, ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত
এক নজরে : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দাফনস্থল হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি প্রাঙ্গণ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার (...
কাজী নজরুলের সমাধি প্রাঙ্গণে ওসমান হাদির কবর, ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত
Watermark Logo
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দাফনস্থল হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি প্রাঙ্গণ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।

তিনি জানান, ওসমান হাদির পরিবার, ডাকসু এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফনস্থল নির্ধারণ করা হয়।

শনিবার সকালে নজরুল সমাধির সামনে ওসমান হাদির নির্ধারিত কবরস্থান একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে সে সময় পর্যন্ত কবর খোঁড়ার কাজ শুরু হয়নি।

এ বিষয়ে প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বলেন, কবর খোঁড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল না থাকায় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। খুব শিগগিরই গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা এসে কবর খোঁড়ার কাজ শুরু করবেন বলে তিনি জানান।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন