ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

হাদি মৃত্যু: শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা

  • প্রকাশিত : ০১ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৩০৫৭
হাদি মৃত্যু: শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল, তা স্থগিত করা হয়েছে।

এর পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই সিদ্ধান্তের কথা জানান এনসিপির আহ্বায়ক ও আরেক জুলাই বিপ্লবী নাহিদ ইসলাম।

কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।

দেশবাসীর উদ্দেশে নাহিদ লিখেছেন, ‘জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে, সে ব্যাপারে ভূমিকা পালন করুন।

কর্মসূচিতে সকলের অংশগ্রহণ কামনা করে তিনি আরও লিখেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন

বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন