স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : হাদি মৃত্যু: শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা
এক নজরে : জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল...
হাদি মৃত্যু: শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা
Watermark Logo
জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল, তা স্থগিত করা হয়েছে।

এর পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই সিদ্ধান্তের কথা জানান এনসিপির আহ্বায়ক ও আরেক জুলাই বিপ্লবী নাহিদ ইসলাম।

কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।

দেশবাসীর উদ্দেশে নাহিদ লিখেছেন, ‘জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে, সে ব্যাপারে ভূমিকা পালন করুন।

কর্মসূচিতে সকলের অংশগ্রহণ কামনা করে তিনি আরও লিখেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন