কিশোরগঞ্জে মাদক মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আঃ রহিম (৪৮)-কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।
গতকাল শনিবার (০৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার ফার্মের মোড় গাইটাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আঃ রহিম কিশোরগঞ্জ সদর থানার বত্রিশ (পশু হাসপাতালের পেছনে) এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তী সময়ে ফার্মের মোড় গাইটাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আসামি আঃ রহিম কিশোরগঞ্জ সদর থানার মাদক মামলা নম্বর-১৮(৭)২৪, জিআর-৩৩৩/২৪-এর ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
মো: ফয়েজ উদ্দিন