স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কিশোরগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এক নজরে : কিশোরগঞ্জে মাদক মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আঃ রহিম (৪৮)-কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এস...
কিশোরগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
Watermark Logo
কিশোরগঞ্জে মাদক মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আঃ রহিম (৪৮)-কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।

​গতকাল শনিবার (০৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার ফার্মের মোড় গাইটাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আঃ রহিম কিশোরগঞ্জ সদর থানার বত্রিশ (পশু হাসপাতালের পেছনে) এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তী সময়ে ফার্মের মোড় গাইটাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​আসামি আঃ রহিম কিশোরগঞ্জ সদর থানার মাদক মামলা নম্বর-১৮(৭)২৪, জিআর-৩৩৩/২৪-এর ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন