ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় ফরিদগঞ্জে পৌর যুবদল নেতা ইমাম হোসেন পাটোয়ারীর উদ্যোগে দোয়া

  • রিপোর্টার : মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি: | প্রকাশিত : ০৪ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৮১
শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় ফরিদগঞ্জে পৌর যুবদল নেতা ইমাম হোসেন পাটোয়ারীর উদ্যোগে দোয়া ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপির সুস্থতা কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বাদ আসর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদে পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে চাঁদপুর - ৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোক্তার হোসেন, ছিদ্দিকুর রহমান, ফরিদ, বাছিরুল, সুমন আহমেদ গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাত পরিচালনা করেন কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নোমান সালেহী। মোনাজাতে শেখ ফরিদ আহমেদ মানিকের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম