স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় ফরিদগঞ্জে পৌর যুবদল নেতা ইমাম হোসেন পাটোয়ারীর উদ্যোগে দোয়া
এক নজরে : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপির সুস্থতা কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ অক্টোবর) বাদ আসর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদে পৌর...
শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় ফরিদগঞ্জে পৌর যুবদল নেতা ইমাম হোসেন পাটোয়ারীর উদ্যোগে দোয়া
Watermark Logo
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপির সুস্থতা কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বাদ আসর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদে পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে চাঁদপুর - ৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোক্তার হোসেন, ছিদ্দিকুর রহমান, ফরিদ, বাছিরুল, সুমন আহমেদ গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাত পরিচালনা করেন কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নোমান সালেহী। মোনাজাতে শেখ ফরিদ আহমেদ মানিকের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন