বাংলাদেশ সরকারের মাদকবিরোধী 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় কিশোরগঞ্জে বিশাল সাফল্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি অবৈধ গাঁজাসহ ৪ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ ডালিম (৫০) ২. শিল্পী (৪০) ৩. নার্গিস (২০) ৪. পাবেল মিয়া (২৬) তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ০৫:১৫ ঘটিকায় সিপিসি-২, এসআরবি-১৪-এর আভিযানিক দলটি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন বাহেরনগর গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের বাসিন্দা ওয়াসিম-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে উক্ত চার মাদককারবারিকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। ধৃত কারবারিদের দেয়া তথ্য ও দেখানো মতে, প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন জব্দ করে আভিযানিক দল।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত ও এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ ও এর আশপাশের জেলাগুলোতে সরবরাহ ও বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এসআরবি-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বাধীন একাত্তর