স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ১৯ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জে ৪ মাদককারবারি আটক
এক নজরে : বাংলাদেশ সরকারের মাদকবিরোধী 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় কিশোরগঞ্জে বিশাল সাফল্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন সংবাদের ভিত্তিতে স...
১৯ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জে ৪ মাদককারবারি আটক
Watermark Logo
বাংলাদেশ সরকারের মাদকবিরোধী 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় কিশোরগঞ্জে বিশাল সাফল্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি অবৈধ গাঁজাসহ ৪ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে।

 গ্রেফতারকৃতরা হলেন ​১. মোঃ ডালিম (৫০) ২. শিল্পী (৪০) ৩. নার্গিস (২০) ৪. পাবেল মিয়া (২৬) তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়, ​গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ০৫:১৫ ঘটিকায় সিপিসি-২, এসআরবি-১৪-এর আভিযানিক দলটি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন বাহেরনগর গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের বাসিন্দা ওয়াসিম-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে উক্ত চার মাদককারবারিকে আটক করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। ধৃত কারবারিদের দেয়া তথ্য ও দেখানো মতে, প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন জব্দ করে আভিযানিক দল।

​ ​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত ও এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ ও এর আশপাশের জেলাগুলোতে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

​উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এসআরবি-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন