ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

চাঁদপুরের চাঁন্দ্রায় নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা প্রতিবন্ধী শাহাদাত

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৪৭০
চাঁদপুরের চাঁন্দ্রায় নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা প্রতিবন্ধী শাহাদাত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাখরপুর এলাকার শারীরিক প্রতিবন্ধী শাহাদাত খানের পাশে দাঁড়িয়েছেন ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ নয়ন ঢালী ও মোঃ ইব্রাহিম রাঢ়ী।

প্রায় এক মাস আগে চুরি ও অগ্নিকাণ্ডে শাহাদাতের বসতঘর পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে নয়ন ঢালী ও ইব্রাহিম রাঢ়ীর তত্ত্বাবধানে স্থানীয় প্রায় ১০ জনের সহযোগিতায় শাহাদাতের জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নয়ন ঢালী, সাবেক ইউপি সদস্য কালু মেম্বার ও ইব্রাহিম রাঢ়ী নতুন ঘরটি পরিদর্শন করেন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শাহাদাত ও তার মা সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নতুন ঘর পাওয়ায় এখন শীত-বৃষ্টিতে আর কষ্ট করতে হবে না।

নয়ন ঢালী, কালু মেম্বার ও ইব্রাহিম রাঢ়ী বলেন, অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নিজেদের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় ঘরটি নির্মাণ করে দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার