স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চাঁদপুরের চাঁন্দ্রায় নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা প্রতিবন্ধী শাহাদাত
এক নজরে : চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাখরপুর এলাকার শারীরিক প্রতিবন্ধী শাহাদাত খানের পাশে দাঁড়িয়েছেন ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ নয়ন ঢাল...
চাঁদপুরের চাঁন্দ্রায় নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা প্রতিবন্ধী শাহাদাত
Watermark Logo
চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাখরপুর এলাকার শারীরিক প্রতিবন্ধী শাহাদাত খানের পাশে দাঁড়িয়েছেন ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ নয়ন ঢালী ও মোঃ ইব্রাহিম রাঢ়ী।

প্রায় এক মাস আগে চুরি ও অগ্নিকাণ্ডে শাহাদাতের বসতঘর পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে নয়ন ঢালী ও ইব্রাহিম রাঢ়ীর তত্ত্বাবধানে স্থানীয় প্রায় ১০ জনের সহযোগিতায় শাহাদাতের জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নয়ন ঢালী, সাবেক ইউপি সদস্য কালু মেম্বার ও ইব্রাহিম রাঢ়ী নতুন ঘরটি পরিদর্শন করেন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শাহাদাত ও তার মা সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নতুন ঘর পাওয়ায় এখন শীত-বৃষ্টিতে আর কষ্ট করতে হবে না।

নয়ন ঢালী, কালু মেম্বার ও ইব্রাহিম রাঢ়ী বলেন, অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নিজেদের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় ঘরটি নির্মাণ করে দেওয়া হয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন