ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ০৪ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৪৬৮০
সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব  মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাগেরহাটের ঐতিহ্যবাহী হাকিমপুর মাদ্রাসার মোহতামিম ও শায়খুল হাদিস মাওঃ আব্দুল মাবুদ।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবনী, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, সততা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হয়। 

প্রধান অতিথি রাসুলের জীবনী নিয়ে আলোচনায় বলেন, মহানবী (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ আব্দুল মাবুদ। পরে আগত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম