স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন
এক নজরে : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব  মসজিদ প...
সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন
Watermark Logo
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব  মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাগেরহাটের ঐতিহ্যবাহী হাকিমপুর মাদ্রাসার মোহতামিম ও শায়খুল হাদিস মাওঃ আব্দুল মাবুদ।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবনী, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, সততা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হয়। 

প্রধান অতিথি রাসুলের জীবনী নিয়ে আলোচনায় বলেন, মহানবী (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ আব্দুল মাবুদ। পরে আগত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন