ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গাঁজাসহ আটক শিবপুরের রহিম

  • রিপোর্টার : নিজস্ব প্রতিবেদন: | প্রকাশিত : ০৪ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৫১৭৮
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গাঁজাসহ আটক শিবপুরের রহিম ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ভোলায় ২৫ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম (রহিম) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ভোলা সদর উপজেলার রতনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. আব্দুর রহিম ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. আব্দুর রহিমকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম