স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গাঁজাসহ আটক শিবপুরের রহিম
এক নজরে : ভোলায় ২৫ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম (রহিম) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ভোলা সদর উপজেলার রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ত...
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গাঁজাসহ আটক শিবপুরের রহিম
Watermark Logo
ভোলায় ২৫ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম (রহিম) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ভোলা সদর উপজেলার রতনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. আব্দুর রহিম ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. আব্দুর রহিমকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন