ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

লিবিয়ার গানফুদা সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ আটকে পড়া বাংলাদেশি

  • রিপোর্টার : নিজস্ব প্রতিনিধি : | প্রকাশিত : ০৩ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৫৬২১
লিবিয়ার গানফুদা সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ আটকে পড়া বাংলাদেশি ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
​ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দীর্ঘ দিন বন্দিদশা শেষে অবশেষে দেশে ফিরেছেন। বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সার্বিক সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।

​মঙ্গলবার সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (ইউজেড২২২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ত্রিপোলীস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

​দূতাবাস সূত্রে জানা যায়, সোমবার বেনগাজীর বন্দিশালা থেকে তাদের ঢাকার উদ্দেশে পাঠায় আইওএম। দেশে ফেরা এই নাগরিকদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মূলত অনিয়মিত উপায়ে ইউরোপ পাড় দেওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করে লিবিয়ার গানফুদা সেন্টারে রাখা হয়েছিল।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু