স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : লিবিয়ার গানফুদা সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ আটকে পড়া বাংলাদেশি
এক নজরে : ​ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দীর্ঘ দিন বন্দিদশা শেষে অবশেষে দেশে ফিরেছেন। বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সার্বিক...
লিবিয়ার গানফুদা সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ আটকে পড়া বাংলাদেশি
Watermark Logo
​ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দীর্ঘ দিন বন্দিদশা শেষে অবশেষে দেশে ফিরেছেন। বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সার্বিক সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।

​মঙ্গলবার সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (ইউজেড২২২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ত্রিপোলীস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

​দূতাবাস সূত্রে জানা যায়, সোমবার বেনগাজীর বন্দিশালা থেকে তাদের ঢাকার উদ্দেশে পাঠায় আইওএম। দেশে ফেরা এই নাগরিকদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মূলত অনিয়মিত উপায়ে ইউরোপ পাড় দেওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করে লিবিয়ার গানফুদা সেন্টারে রাখা হয়েছিল।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন