ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ফরিদগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • রিপোর্টার : মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৫ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩৬২৮১
ফরিদগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬, দুপুর ১২টায় ফরিদগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার (ওসি তদন্ত) আল-আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শরীফ হোসেন মৃধা, অফিস সহায়ক মো. ইসমাইল হোসেন, উপজেলা বন কর্মকর্তা মাসুদ আলম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত