স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ফরিদগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
এক নজরে : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠ...
ফরিদগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
Watermark Logo
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬, দুপুর ১২টায় ফরিদগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার (ওসি তদন্ত) আল-আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শরীফ হোসেন মৃধা, অফিস সহায়ক মো. ইসমাইল হোসেন, উপজেলা বন কর্মকর্তা মাসুদ আলম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন