ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

  • রিপোর্টার : ‎মো. নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি: | প্রকাশিত : ০৩ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫১৫৫৭
ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নে অবস্থিত সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
‎মাদ্রাসার সুপার মুফতি আক্তার হোসাইন সাদেকীর সভাপতিত্বে এবং সহকারী মৌলভী মাওলানা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (দুলাল) পাটোয়ারী।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরবের দাম্মাম প্রাদেশিক যুবদলের সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বাংলা ৫২ টিভির উপদেষ্টা মো. মাহাবুব মোল্লা (সোহাগ)। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন আসন্ন দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে মাদ্রাসা, শিক্ষক ও অভিভাবকদের সুনাম অক্ষুণ্ণ রাখে। 

তিনি আরও আশা প্রকাশ করেন, এ শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমন যোগ্য আলেম-ওলামা তৈরি হবে। চলতি বছরে মাদ্রাসা থেকে ২২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে বলেও তিনি জানান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়াত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, মাদ্রাসার দাতা সদস্য ও ইউপি সদস্য আব্দুর রশিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন পাটোয়ারী, মো. মফিজুল ইসলাম পাটোয়ারী, মো. জাহাঙ্গীর হোসেন, আরমান হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুবিদপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা নাছির উদ্দিন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু